Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না: নাসীরুদ্দীন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ৩১
রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না: নাসীরুদ্দীন

নির্বচানে জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দেওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের চিঠিকে ‘প্রেমপত্র’ বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনারা শুনেছেন, সালাহউদ্দিন আহমদ আর আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরল স্যারকে একটা চিঠি দিয়েছেন। সেখানে উনাদের গোপন প্রেমের কথা উনারা বলেছেন। আপনারা রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা।”

“আমরা প্রধান উপদেষ্টাকে জানাব, যে আপনার উপদেষ্টামণ্ডলীর যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যহত হবে।”

Advertisement
Advertisement
Advertisement

ভোটে জোট করবেন কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, “বাংলাদেশে তো ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সোশাল ওয়েতে মসজিদগুলা দখল করা চলছে। জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদে তো আমরা সঙ্গী হতে পারব না। আবার বিএনপির যে চাঁদাবাজি, সন্ত্রাস এটারও সঙ্গী হতে পাবো না। আমরা চাই আগামীর পার্লামেন্টে সন্ত্রাস-চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক। ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক।”

গণভোট করবেন কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, “এখন গণভোট নিয়ে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখব যে, আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলকে আহ্বান জানাব নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন।”

বিষয়: জাতীয় নাগরিক পার্টিসালাহউদ্দিন আহমদএনসিপিনির্বাচন কমিশনআসিফ নজরুল
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।