Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশ ৪-০ পাকিস্তান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১: ৪০
বাংলাদেশ ৪-০ পাকিস্তান

নাহিদ রানা ও পেসারদের দাপটে বাংলাদেশের স্পিনাররা সিরিজের শেষ ইনিংস পর্যন্ত সেভাবে স্পটলাইটটা পাচ্ছিলেন না। মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট নিয়েও রয়ে যান আড়ালেই। গুরুত্বপূর্ণ উইকেট নিয়েও তাইজুল ইসলামও ছিলেন খানিকটা অন্তরালে। তবে দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার জ্বলে উঠলেন মোক্ষম সময়েই। বিশাল রান তাড়ায় সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত তিনিই হলেন পাকিস্তানের হন্তারক। তাইজুলের পাঁচ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের লড়াই সামলে জিতল বাংলাদেশই।

Advertisement

সিলেট টেস্টের পঞ্চম দিনের সকালে বাংলাদেশ পেয়েছে ৭৮ রানের জয়। ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো পাকিস্তানকে টানা চার টেস্টে হারাল নাজমুল হোসেনের দল।

সিলেট টেস্টের পঞ্চম দিনের শুরুটা অবশ্য মোটেও আশাব্যঞ্জক ছিল না বাংলাদেশের জন্য। প্রথম ওভারেই রিজওয়ান দিয়েছিলেন ক্যাচ। তবে গালিতে দাঁড়ানো মিরাজ হাত লাগালেও বল আর তালুবন্দি করতে পারেননি। এরপরও আরও কয়েকবার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্য যেন বারবার পাকিস্তানের পাশেই ছিল।

অন্যদিকে সাজিদ খান যেভাবে ওয়ানডে মেজাজে ব্যাট করছিলেন, তাতে ধীরে ধীরে চাপে পড়ে যাচ্ছিল বাংলাদেশ। নাহিদের বলেই একবার আকাশে তুলে দিয়েছিলেন সাজিদ। ক্যাচ নিতে এগিয়ে এসেছিলেন লিটন দাস ও মাহমুদুল হাসান দুজনই, তবে শেষ পর্যন্ত কেউই বলের নাগাল পাননি।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচ যখন ধীরে ধীরে বাংলাদেশের হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি করছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন তাইজুল। গোটা সিরিজজুড়েই দারুণ বোলিং করেছেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে আগেই ফিরিয়েছেন বাবর আজম ও শান মাসুদকে। এবার দারুণ এক টার্নিং ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচে ফেরান ২৮ রান করা সাজিদকে। এর মধ্য দিয়ে পূর্ণ হয় ইনিংসে তার পাঁচ উইকেটও, টেস্ট ক্যারিয়ারে যা তার ১৭তম।

রিজওয়ান তখন নব্বইয়ের ঘরে। তবে সাজিদের বিদায়ের পর ম্যাচ জেতা যেন সময়ের ব্যাপার হয়ে যায় বাংলাদেশের জন্য। শরীফুল ইসলামের বলে গালিতে ক্যাচ নেন মিরাজ। শেষ হয় রিজওয়ানের ৯৪ রানের লড়াকু ইনিংস। পরের ওভারেই খুররম শাহজাদকে ফিরিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তাইজুল।

বিষয়: পাকিস্তানপাকিস্তান ক্রিকেটবাংলাদেশখেলাবাংলাদেশ ক্রিকেটক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।