
বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর হাজারীবাগে বিএনপি নেতা আলী জামানের (৫৫) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে হাজারীবাগের কুলাল মহল এলাকার হাজী ইয়াসিন বানু স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলী জামান হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক। তিনি হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় গাড়ির পার্টসের ব্যবসা করেন।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, কুলাল মহলের হাজী ইয়াসিন বানু স্কুলের সামনে বিএনপি নেতা সেলিমের ছেলে রিফাত মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় সামারি ট্রায়ালে তার সাজা হয়। গতকাল বুধবার সাজা শেষে রিফাত জামিনে বের হয়ে আসে।
তবে আলী জামানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
আহত আলী জামানের রাজনৈতিক সহকর্মী ফারশিদুল রহমান সাদ বলেন, “চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত রিপন, জনি ও বাবুলসহ কয়েকজন গতকাল বুধবার রাতে কুলাল মহলে আলী জামানের নিজের দোকানের সামনে অতর্কিত হামলা চালান।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “রাত দেড়টার দিকে আলী জামান নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “বিএনপির দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। আলী জামান নামে একজনকে ঘুষি মারায় তার চোখে-মুখে কিছু জায়গা কেটে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশি
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো অন্তত ৪ হাজার ২১৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা দিল বোয়িং
এফএএ বুধবার রয়টার্সকে জানায়, গত বছরের সেপ্টেম্বরে যে পুরো জরিমানার অর্থ চাওয়া হয়েছিল, বোয়িং তা জানুয়ারিতে পরিশোধ করেছে। বিষয়টি এর আগে প্রকাশ্যে জানানো হয়নি।

২০২৭ সালের ইজতেমার তারিখ ঘোষণা
আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে সরকার। এবারের ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।