Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মেক্সিকোতে এলিয়েন আসার ঘটনা জানতেন জর্জ বুশ, নতুন প্রামাণ্যচিত্রের দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৪: ২২
মেক্সিকোতে এলিয়েন আসার ঘটনা জানতেন জর্জ বুশ, নতুন প্রামাণ্যচিত্রের দাবি

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ এলিয়েনদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতেন বলে দাবি করা হয়েছে নতুন এক প্রামাণ্যচিত্রে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

Advertisement

‘দ্য এইজ অব ডিসক্লোজার’ নামের প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ড্যান ফারাহ। শুক্রবার অ্যামাজন প্রাইমে প্রামাণ্যচিত্রটি দেখানো হয়েছে।

এতে অ্যাস্ট্রোফিজিসিস্ট এরিক ডেভিসের একটি সাক্ষাৎকার দেখানো হয়েছে। তিনি জানিয়েছেন, ২০০৩ সালে এক ব্যক্তিগত আলাপে জর্জ বুশ নাকি তাকে সেই ঘটনার কথা বলেছিলেন।

ডেভিস যুক্তরাষ্ট্র কংগ্রেসের উদ্যোগে ২০০৭ সালে চালু হওয়া অ্যাডভান্সড এরোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রামের (এএটিআইপি) বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনের অনুযায়ী, বুশের দাবি, ১৯৬৪ সালে নিউ মেক্সিকোর হোলোম্যান বিমান ঘাঁটির দিকে তিনটি মহাকাশযান এসেছিল। তারমধ্যে একটি যান অবতরণ করেছিল এবং সেখান থেকে একটি অমানবীয় সত্ত্বা নেমে এসে পোশাকধারী বিমানবাহিনী ও সিআইএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলতে তাকে অস্বীকৃতি জানানো হয়েছিল।

মহাকাশ থেকে অজানা তথ্য নিয়ে ফিরল ইঁদুরchina space

প্রামাণ্যচিত্রটিতে পদার্থবিজ্ঞানী ও সাবেক এএটিআইপি সদস্য হ্যাল পুথফফের সাক্ষাৎকারও দেখানো হয়। তিনি দাবি করেন, বিভিন্ন ধরনের বহু ভিনগ্রহী প্রাণী উদ্ধার করা হয়েছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট এবং ক্যান্সার গবেষক গ্যারি নোলান জানান, যেসব সামরিক কর্মী সেই অচেনা বিমান চলাচলের সঙ্গে সংস্পর্শে আসার দাবি করেছেন, তাদের শরীরে ‘ভয়ঙ্কর’ দগ্ধ ও অভ্যন্তরীণ দাগ রয়েছে।

প্রামাণ্যচিত্রটির পরিচালক ড্যান ফারাহ আশা করছেন, এই চলচ্চিত্র ইউএফও সংক্রান্ত তথ্য প্রকাশের আন্দোলনকে ত্বরান্বিত করবে এবং একজন প্রেসিডেন্টকে ভিনগ্রহী জীবের অস্তিত্ব জনসম্মুখে স্বীকার করতে উদ্বুদ্ধ করবে।

বিষয়: জর্জ বুশপ্রেসিডেন্টমহাকাশযুক্তরাষ্ট্রযোগাযোগ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।