Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টা, বাসের হেলপার গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৪: ৪৮
চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টা, বাসের হেলপার গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বাসের হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তি কাওছার হোসেন সানজিদ (২৫) ইতিহাস পরিবহনের হেলপার। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সানজিদ গাজীপুরের বাসন থানাধীন শাহ আলম বাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে কাজ নিয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

সোমবার তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে, এ ঘটনায় ব্যবহৃত বলে অভিযোগ থাকা ইতিহাস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ করে পুলিশ। একই সঙ্গে বাসটির চালক আজিজুল শিকদারকে গ্রেপ্তার করা হয়।

জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটিjahangir nagar university

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুলাই রাতে ভুক্তভোগী নারী নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফিরছিলেন। চন্দ্রা মোড়ে নেমে তিনি সাভারগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।

পুলিশ জানায়, বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে যায়। এরপর চালক ও হেলপার নতুন কোনো যাত্রীকে বাসে উঠতে দেয়নি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বারবার বাস থামিয়ে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চালক বাস না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যেতে থাকে।

ঘটনার সময় সানজিদ বাসটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

একপর্যায়ে নিজেকে রক্ষা করতে ওই নারী চলন্ত বাস থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়: নারীবাসচালকআশুলিয়াগাজীপুরসাভারসড়ক পরিবহনপোশাক শ্রমিকগ্রেপ্তারধর্ষণঢাকা বিভাগ
Advertisement
সর্বশেষ
  • ১

    মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে

  • ২

    ভয়াবহ অস্থিরতার মুখে তেলের বাজার

  • ৩

    সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ৪

    সৌদিতে দুই বাংলাদেশি ধরা পড়েন এক ভারতীয় বা পাকিস্তানির করা ভিডিও থেকে

  • ৫

    ব্ল্যাক অক্টোবর: এআই’র হাতে সাইবার হামলার নতুন যুগ, কতটা বিপদে বিশ্ব?

সম্পর্কিত
  • মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে

    মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে

    ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা রোগীর মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা

  • সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে

  • একটি শহরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন, আগামী মাসে শান্তি আলোচনা

    একটি শহরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন, আগামী মাসে শান্তি আলোচনা

    দুই পক্ষই বলেছে, সমঝোতা সমন্বয়ের ক্ষেত্রে মেলানিয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধ চলাকালে রাশিয়ার নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় সক্রিয় রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।

  • যুক্তরাষ্ট্রে তিন ট্যাঙ্কার ডিজেল পাঠিয়েছে রাশিয়া

    যুক্তরাষ্ট্রে তিন ট্যাঙ্কার ডিজেল পাঠিয়েছে রাশিয়া

    রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ডিজেলবাহী তিনটি ট্যাঙ্কার পাঠিয়েছে রাশিয়া।