
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উচ্চ শিক্ষা ও বৃত্তির ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মে (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ওই নারী শিক্ষার্থী বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার শিকার হন। এই ন্যাক্কারজনক ঘটনায় দায়ভার নিরূপণ এবং সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্যই এই কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।

মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে
ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা রোগীর মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা

সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে

একটি শহরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন, আগামী মাসে শান্তি আলোচনা
দুই পক্ষই বলেছে, সমঝোতা সমন্বয়ের ক্ষেত্রে মেলানিয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধ চলাকালে রাশিয়ার নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় সক্রিয় রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।