Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আল-আকসা মসজিদ বন্ধের ঘটনায় আট মুসলিম রাষ্ট্রের তীব্র নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১: ৩২
আল-আকসা মসজিদ বন্ধের ঘটনায় আট মুসলিম রাষ্ট্রের তীব্র নিন্দা

পবিত্র রমজান মাসের শুরু থেকেই আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। টানা ১২ দিন ধরে চলা এই অচলাবস্থার বিরুদ্ধে এবার একজোট হয়ে তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন যে, জেরুজালেমের পুরনো শহর এবং এর পবিত্র উপাসনালয়গুলোতে প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবিক অধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে মন্ত্রীরা ইসরায়েলের এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ এবং উস্কানিমূলক হিসেবে অভিহিত করেছেন। তারা জোর দিয়ে বলেন যে, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো ধরনের সার্বভৌমত্ব নেই। বরং আল-আকসা মসজিদের পুরো এলাকাটি এককভাবে মুসলিমদের জন্য সংরক্ষিত এবং এর রক্ষণাবেক্ষণের আইনি অধিকার কেবল জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনস্থ ‘জেরুজালেম এনডাউমেন্টস’ বিভাগের।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দাবি করছে যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অজুহাত প্রত্যাখ্যান করে বলেছে, এটি ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের ওপর একটি নির্লজ্জ আঘাত। হামাসও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইবাদতের স্বাধীনতায় হস্তক্ষেপ করে ইসরায়েল একটি বিপজ্জনক ঐতিহাসিক নজির স্থাপন করছে।

Advertisement
Advertisement
Advertisement

এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন ইসরায়েলকে অবিলম্বে মসজিদের গেটগুলো খুলে দিতে এবং সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে বাধ্য করা হয়।

বিষয়: বিধিনিষেধইরান-ইসরায়েল সংঘাতফিলিস্তিনআল-আকসা মসজিদইসরায়েল
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।