
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০টি এবং তাদের মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় বলেন,“২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য নির্ধারণ করা হয়েছে। এখানে তফসিলভুক্ত ও অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
মন্ত্রী জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে চাকমারা সবচেয়ে বড় জনগোষ্ঠী। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যার ২৯ দশমিক ২৯ শতাংশ বা ৪ লাখ ৮৩ হাজার ২৯৯ জন চাকমা। মারমা জনগোষ্ঠীর জনসংখ্যা ১৩ দশমিক ৫৯ শতাংশ বা ২ লাখ ২৪ হাজার ২৬১ জন। ত্রিপুরা জনগোষ্ঠীর সংখ্যা ৯ দশমিক ৪৯ শতাংশ বা ১ লাখ ৫৬ হাজার ৫৭৮ জন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।
এ ছাড়া, সাঁওতাল জনগোষ্ঠীর জনসংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৯ জন, যা মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার ৭ দশমিক ৮২ শতাংশ।
মন্ত্রী আরও জানান, দেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এর পরিমাণ ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন।
মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার ২২ দশমিক ৬০ শতাংশ বা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন বসবাস করেন রাঙামাটি জেলাতে। অন্যদিকে ২১ দশমিক ১৭ শতাংশ বা ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন বসবাস করেন খাগড়াছড়ি জেলাতে। এ ছাড়া বান্দরবান জেলাতে বসবাস করেন প্রায় ১ লাখ ৯৭ হাজার ৯৭৫ জন, যা মোট ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”