Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৪: ৩৪
ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আজ বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়। এতে একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। ভোরের দিকে নাশকতার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুনbus

তিনি বলেন, “আগুন দেখে আরএনবির তিন সদস্য দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তারা কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি।”

পরে আরএনবি সদস্যরা নিজেদের জ্যাকেট খুলে তা পানিতে ভিজিয়ে আগুনের ওপর ঢেকে দেন এবং দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভান। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, “পেট্রোলজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত নিভিয়ে ফেলেন। এতে একটি বগির কয়েকটি সিটের কিছু অংশ পুড়ে গেছে।”

মিরপুরে ‘যাত্রীবেশে’ বাসে আগুনbus 3

বিষয়:

আগুনপেট্রলট্রেনময়মনসিংহরেলস্টেশন
১

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

২

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

৩

বাংলাদেশ নিয়ে যেসব ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক

৪

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

৫

‘৫ আগস্ট ২৪-এর পর থেকে হিন্দুশূন্য করার জন্য দেশে একটা প্রক্রিয়া শুরু হয়েছে’

সম্পর্কিত

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

কিছু গ্রিপেন যুদ্ধবিমান আর করভেট যুদ্ধজাহাজকে ফিনল্যান্ডের সীমানায় পাঠিয়েছে সুইডেন। অন্তত এ বছরের শেষ পর্যন্ত ফিনল্যান্ডের সীমানায় নজরদারি ও সুরক্ষার কাজে যুক্ত হবে এই সমরযানগুলো। রাশিয়ার সঙ্গে ১৩৪০ কিলোমিটারের সীমান্ত আছে ফিনল্যান্ডের।

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারও

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানব

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে