Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শাহজাহানপুরে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৫: ৪৬
শাহজাহানপুরে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী আশিক মোল্লা পলাতক রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ভোররাতে মালিবাগের বকশিবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুরভীর বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে। তার বাবা নুরুল হক খান এবং মা রুবিনা বেগম। পলাতক স্বামী আশিক মোল্লার বাড়ি একই উপজেলার পালেকচর ইউনিয়নে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী আশিক মোল্লা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ঘরে রেখে পালিয়ে যান। তিনি আরও জানান, ঘটনাটি রোববার গভীর রাত থেকে সোমবার দুপুরের মধ্যে ঘটে থাকতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

নিহতের ভাই মো. হৃদয় খান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ তাদের ফোন করে ঘটনাটি জানায়।

তিনি বলেন, “ছয় বছর আগে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন সুরভী ও আশিক। তাদের মেহেদী হাসান নামে চার বছর বয়সী একটি ছেলে আছে। তবে বিয়ের পর থেকে আমার বোনের সঙ্গে আমাদের যোগাযোগ খুব একটা ছিল না।”

হৃদয় আরও জানান, ঘটনার আগে তাদের ছেলে মেহেদীকে দাদির বাড়িতে রেখে আসা হয়। ১ অক্টোবর তারা নতুন এই বাসায় ওঠেন। প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে ঘরের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো মরদেহ উদ্ধার করেন।

এসআই মহসিন তালুকদার বলেন, “আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পলাতক স্বামীকে আটকের জন্য অভিযান চলছে।”

বিষয়: মরদেহঢামেকনিহতপলাতকপুলিশপোশাক কর্মীপোশাক শ্রমিক
সর্বশেষ
  • ১

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

  • ২

    দুই বছরে ৩ সরকার, রূপালী ব্যাংকের পর্ষদে বদলও ৩ বার

  • ৩

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

  • ৪

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

  • ৫

    ‘আমাদেরকে পুতুল বানানো হয়েছে, আমাদের বাজার নেওয়ার জন্য’

সম্পর্কিত
  • রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। চাঁদনীঘাট সংলগ্ন সারদা হল প্রাঙ্গনে দেখা গেছে রঙ্গিন ডিঙ্গি নৌকা রাখা। অনেকেই বলছেন, রাষ্ট্রপতি সুরমা নদীতে নৌকা চড়বেন হয়তো।

  • বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

    বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে, হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্ত।

  • সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের (রোববার থেকে মঙ্গলবার) জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

    গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

    রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।