Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের নিন্দা উদীচীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৬: ১৮
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের নিন্দা উদীচীর

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এই দাবি করেন।

উদীচীর বিবৃতিতে বলা হয়, “দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ। বিবেক-প্রতিবিধির বদলে উন্মত্ততার চাহিদাই যেন রাষ্ট্রের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। সরকার সেই উন্মত্ততার সামনে ক্রমাগত মাথা নত করছে-ক্ষমতার সমস্ত কাঠামো যেন আত্মসমর্পণ করে দিয়েছে এক অদৃশ্য অনুভূতির ভয়াল চাপে।”

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, “পালাগানে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দেশের খ্যাতিমান ও জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকার ওরফে ছোট আবুলকে আকস্মিক ও অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দী করা নয়-এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী।”

উদীচী বলছে, “যারা পালাগান শোনেন, যারা কোরআন-হাদিস, শরিয়ত–মারিফত, গুরু–শিষ্য পরম্পরা ও যুক্তি-তর্কের সাধনা সম্পর্কে সামান্য ধারনাও রাখেন, তারা জানেন-পালা গানের যুক্তি-প্রতিপাদন ও ধর্ম অবমাননা দুই ভিন্ন ক্ষেত্র, দুই ভিন্ন প্রতিপাদ্য।”

‘বাউল আবুল সরকার কেবল এক কণ্ঠশিল্পী নন-তিনি একজন সাধক’ উল্লেখ করে উদীচী বলছে, “তার কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়-এটি অন্ধকারের জয়োৎসব।”

বিষয়:

শিল্পীগানপুলিশগ্রেপ্তারসংগীতইসলাম
১

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

২

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

৩

বাংলাদেশ নিয়ে যেসব ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক

৪

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

৫

‘৫ আগস্ট ২৪-এর পর থেকে হিন্দুশূন্য করার জন্য দেশে একটা প্রক্রিয়া শুরু হয়েছে’

সম্পর্কিত

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

কিছু গ্রিপেন যুদ্ধবিমান আর করভেট যুদ্ধজাহাজকে ফিনল্যান্ডের সীমানায় পাঠিয়েছে সুইডেন। অন্তত এ বছরের শেষ পর্যন্ত ফিনল্যান্ডের সীমানায় নজরদারি ও সুরক্ষার কাজে যুক্ত হবে এই সমরযানগুলো। রাশিয়ার সঙ্গে ১৩৪০ কিলোমিটারের সীমান্ত আছে ফিনল্যান্ডের।

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারও

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানব

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে