
২৮ জেলায় ই-বেইল বন্ড চালু, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইনমন্ত্রী
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

তানজিদ হাসান যদি স্টিভ স্মিথের ক্যাচটা নিতে পারতেন, প্রথম সেশনেই হয়ত চালকের আসনে চলে যেত বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টের প্রথম সকালে এতোটাই ভালো বোলিং করেছে নাজমুল হোসেনের দল যে, চার উইকেট নেওয়ার পর আক্ষেপ একটা ক্যাচ মিসের। বাংলাদেশের তিন পেসার মিলে রীতিমত চাপেই ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়াকে।
টস হেরে আগে বোলিং করতে নামা বাংলাদেশ বিস্ময়করভাবে একাদশ থেকে বাদ দেয় খালেদ আহমেদকে। নিজের আগের চার টেস্টে মাত্র এক উইকেট নেওয়া ইবাদত হোসেন জায়গা করে নেন। শুরুটা অবশ্য ভালো হয়নি ছন্দে থাকা তাসকিন আহমেদের। প্রথম ওভারেই নো বলে হজম করেন বাউন্ডারি।
তবে অন্যপ্রান্তে হাসান মাহমুদ সিমিং বোলিংয়ে অনন্য প্রদর্শনীতে পরীক্ষা নেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্যান্ডের। চতুর্থ ওভারে ওবল সিমের ধাঁধাঁয় দুজনকেই বিপদে ফেলে দেন। অল্পের জন্য মেলেনি উইকেট।
সেই তোপ সামলে দুজন মিলে ৪৫ রানে জুটি গড়ে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই হাসানই ভাঙেন জুটি। অফস্ট্যাম্পের বাইরের বল ওয়েদারল্যান্ডের (২৩) ব্যাটের কানায় লেগে ধরা পড়ে লিটন দাসের গ্লাভসে।
পরের ওভারেই বিপজ্জনক হেডকেও ফেরান হাসান। রাউন্ড দ্য উইকটে গিয়ে ক্লিন বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (২২)। ইবাদতের বলে শূন্য রানে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান স্মিথ। ডাইভ দিয়েই বল তালুবন্দী করতে ব্যর্থ হন তিনি।
তবে কয়েক ওভার বাদে মার্নাশ লাবুশেনকে (১) শিকার বানান ইবাদত। দ্বিতীয় স্লিপে দারুণ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল। এরপর তাসকিনকে ছক্কা মেরে আগ্রাসনের আভাস দেন ক্যামেরন গ্রিন। তবে লাঞ্চ বিরতির আগে শেষ বলে তাকে বিদায় করেন অভিজ্ঞ এই পেসারই। ফ্লিক করতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ দেন মুশফিকুর রহিমকে। গ্রিন তার আগে করেন ১৩ রান।
বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় তাতে ৪ উইকেটে ৭৪। স্মিথ ক্রিজে আছেন ৭ রানে।

মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদে

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষে পদত্যাগ করবেন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।