Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘বাংলাদেশও আজকাল আমাদের পাত্তা দেয় না’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৮: ১০
‘বাংলাদেশও আজকাল আমাদের পাত্তা দেয় না’

পাকিস্তান ম্যাচ হারলেই তীব্র সমালোচনায় মুখর হয়ে ওঠেন দেশটির সাবেক ক্রিকেটাররা। আর এই তালিকায় শীর্ষেই থাকেন আহমেদ শেহজাদ। মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে পরাজয়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন সাবেক এই ওপেনার। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে খেলোয়াড়–সবাইকেই রীতিমতো ধুয়ে দিয়েছেন। শেহজাদের আক্ষেপ, অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে, বাংলাদেশও এখন তাদের গোনায় ধরে না।

Advertisement

শেহজাদ যা বলেছেন, টেস্টের বাস্তবতায় সেটা ভুলও নয়। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর এবার দেশের মাটিতেও প্রথম টেস্টে জিতেছে নাজমুল হোসেনের দল। পঞ্চম দিনে গিয়ে তারা পায় ১০৪ রানের জয়। সম্প্রতি ওয়ানডে সিরিজেও বাংলাদেশের কাছে হেরে যায় পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপচারিতায় তাই উত্তরসূরিদের একহাত নিয়েছেন শেহজাদ, “বাংলাদেশকে খাটো করছি না মোটেও। তাই বলে ঘরে-বাইরে তাদের কাছে টানা তিন টেস্ট হেরে যাবেন? খালি ফ্লুক বলে উড়িয়ে দেবেন? স্বীকার করুন যে, বাংলাদেশও এখন আপনাদের পাত্তা দেয় না। বাড়িতে ডেকে নিয়ে অপমান করে ছেড়ে দেয় বারবার। ওদের সেরা বোলার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে। তিন নম্বর পেসারেরও ঘণ্টায় ১৪০ কি.মি. গতি। আর আপনাদের শাহিন শাহ বল করে ঘণ্টায় ১৩২ কি.মি. গতিতে। চিন্তা করেন, আমরা কোথায় আছি আর বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে। কিছু তো লজ্জা হওয়া দরকার ভাই আপনাদের। কোথায় নিয়ে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটকে? আপনারা ক্রিকেটের অভিজাত ফরম্যাটটা নিয়ে কেন এসব তামাশা করছেন?”

পেস বোলিংয়ের জন্য বরাবরই বিখ্যাত দেশ পাকিস্তান মিরপুর টেস্টে খেলেছিল তিন পেসার নিয়ে। একেবারে খারাপ করেননি তারা। মোহাম্মদ আব্বাস প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। দুই ইনিংসেই ভালো করেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলিও।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে নিয়েও বিরক্ত শেহজাদ, “শান মাসুদ ভালো ছেলে, কিন্তু ভালো অধিনায়ক কীভাবে? আপনারা ক্রিকেটের অভিজাত ফরম্যাটটা নিয়ে কেন এসব তামাশা করছেন? শুধু ইংরেজি বলাই কি অধিনায়ক হওয়ার একমাত্র যোগ্যতা? তাহলে আপনি ক্রিকেটার, ছোট বাচ্চাদের মায়েদের বলে দিন যাতে সবার আগে ইংরেজি শেখায়। ক্রিকেট খেলা শিখল কি শিখল না, সে সব একপাশে সরিয়ে রাখুন। ইংরেজি জানলেই অধিনায়ক হওয়া যাবে, এটা বলে দেন না!”

Advertisement
Advertisement
Advertisement

পেস বোলিংয়ের জন্য বরাবরই বিখ্যাত দেশ পাকিস্তান মিরপুর টেস্টে খেলেছিল তিন পেসার নিয়ে। একেবারে খারাপ করেননি তারা। মোহাম্মদ আব্বাস প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। দুই ইনিংসেই ভালো করেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলিও। তবে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া বাংলাদেশের পেসার নাহিদ রানার ধারেকাছেও ছিলেন না তারা। আব্বাসের কিছু ডেলিভারি ছিল মিডিয়াম পেস গতির।

নাহিদের গতির সামনে টেস্টে আবার অসহায় পাকিস্তানbd cricket

পাকিস্তানি পেসারদের এই বেহাল দশা দেখে হতাশ শেহজাদ, “৬-৭ বছর ধরে তো ক্রিকেটটা আপনাদের হাতেই আছে। কী করছেন আপনারা? এই টেস্টে পিচটাও চিনতে ভুল করলেন। সাজিদ খানকে বাদ দিয়ে খেলালেন নোমান আলিকে, যে কাজেই আসেনি। আর পেসার? হায় আল্লাহ্‌, মনে হচ্ছে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে স্পিন বোলিং হচ্ছে। শহিদ আফ্রিদি দুই পা দৌড়ে ১৩০ কি.মি. গতিতে বল করতে পারত। আর আপনাদের সেরা পেসারের গতি মাত্র ১৩২ কি.মি.। কীভাবে টেস্ট জিতবেন?”

পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ও অধিনায়ক রশিদ লতিফও মনে করছেন, অবনতিই হচ্ছে শুধু তাদের। জিও নিউজকে তিনি বলেন, “শন টেইট, মুশতাক আহমেদ আমাদের কোচ ছিল। টনি হেমিং আমাদের পিচ কিউরেটর ছিল। এখন দেখেন, সবাই বাংলাদেশে চলে গেছে। মানে হলো, আমাদের ছেড়ে দিয়ে তারা ভালোই আছে। আর এটাই বলে দেয়, দিন দিন আমরা বাংলাদেশের চেয়েও পিছিয়ে যাচ্ছি।”

বিষয়: পাকিস্তানপাকিস্তান ক্রিকেটবাংলাদেশখেলাটেস্ট ক্রিকেটক্রিকেটপিসিবি
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।