
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ আলম নামের এক কনস্টেবল আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কুতুবখালী পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।
শাহ আলম জানান, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় দুই অজ্ঞাত ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে সেখানে আসে। আচরণ সন্দেহজনক হওয়ায় তিনি তল্লাশির জন্য ব্যাগ চাইলে তারা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, শাহ আলমকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয় এবং বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।