Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৬: ৩৩
অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম ‘যথেষ্ট নিয়ন্ত্রণে’ আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি প্রতিনিধির অংশগ্রহণে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) এ সংলাপের আয়োজন করে।

মাহদী আমিন বলেন, “ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল। তবে সরকার দেশি-বিদেশি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং করেছে। বর্তমানে আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, “অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি। বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একেকটা অপরচুনিটি হিসেবে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

Advertisement
Advertisement
Advertisement

মাহদী আমিন আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনার এসেছে, যার ক্ষমতার ভিত্তি দেশের জনগণ। আমরা বিশ্বাস করি, এ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো পূরণ করা শুরু করেছেন। যেটি নজিরবিহীন ও অভূতপূর্ব। তিনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করে মাহদী আমিন বলেন, “মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্য সমাধান হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। এমন রাজনীতি থাকবে, যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি। সেটা কোনো রাজনীতির প্রচলন হওয়া উচিত না।”

বিষয়: প্রধানমন্ত্রীজ্বালানি তেলদামতেলউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক