Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৬: ০৪
ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ
ছবি: উইকিপিডিয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পণ্যের সবচেয়ে বড় রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানির আর্থিক মূল্য কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ আগস্টে রপ্তানি বাড়লেও পুরো সময়ের হিসাবে প্রবৃদ্ধি বাড়েনি।

Advertisement

ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম আট মাসে ইইউ মোট ২৯৫ কোটি ৬২ লাখ ইউরোর ডেনিম আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩০৯ কোটি ২২ লাখ ইউরো। সেই হিসাবে আমদানি কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

এই সময়ে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ৯১ লাখ ইউরোর ডেনিম আমদানি করেছে ইইউ। বাজারটিতে বাংলাদেশের অংশ ২৯ দশমিক ৪০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৫২ কোটি ৫৪ লাখ ইউরোর ডেনিম। তুরস্ক থেকে আমদানি হয়েছে ৪৩ কোটি ৮২ লাখ ইউরোর পণ্য।

তবে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ। একই সঙ্গে ইইউর ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ ২৯ দশমিক ৮৫ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪০ শতাংশে নেমেছে।

আগস্টে অবশ্য পরিস্থিতির উন্নতি হয়েছে। ওই মাসে বাংলাদেশ থেকে ইইউর ডেনিম আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৪১ লাখ ইউরোতে। গত বছরের আগস্টের তুলনায় এ প্রবৃদ্ধি ১২ দশমিক ৭১ শতাংশ। একই মাসে ইইউর সামগ্রিক ডেনিম আমদানি বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ।

ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশgarments_worker

আগস্টে ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ বেড়ে ৩১ দশমিক ১৭ শতাংশ হয়েছে। গত বছরের একই মাসে এ হার ছিল ৩০ দশমিক ৭৬ শতাংশ। মাসটিতে ইইউর ডেনিম আমদানি বৃদ্ধির প্রায় ৩৫ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল চরচাকে বলেন, “ইইউর বাজারে বাংলাদেশ এখনো শীর্ষস্থান ধরে রাখলেও রপ্তানি আয় ও বাজার হিস্যায় চাপ রয়েছে। আগস্টের ইতিবাচক প্রবণতা কিছুটা স্বস্তি দিয়েছে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। বিশেষ করে দ্রুত পণ্য সরবরাহ, ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদন এবং ক্রয়াদেশের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় নমনীয় হতে হবে। কারণ, ইউরোপীয় ইউনিয়নের নতুন ক্রয়াদেশের একটি বড় অংশ এসব দেশের দিকে যাচ্ছে।”

প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তুরস্ক। প্রথম আট মাসে দেশটি থেকে ইইউর ডেনিম আমদানি কমেছে ২১ দশমিক ০৮ শতাংশ। কমেছে মরক্কো, পাকিস্তান, কম্বোডিয়া ও তিউনিসিয়া থেকেও আমদানি।

অন্যদিকে, মিসর, চীন ও ভিয়েতনাম থেকে আমদানি বেড়েছে। মিসর থেকে আমদানি বেড়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশ, চীন থেকে ১৭ দশমিক ৭০ শতাংশ এবং ভিয়েতনাম থেকে ৪৫ দশমিক ৩৮ শতাংশ। ফলে প্রচলিত সরবরাহকারী দেশগুলোর পাশাপাশি নতুন প্রতিযোগীদের উপস্থিতিও বাড়ছে ইউরোপের বাজারে।

বিষয়: রপ্তানিআমদানিআমদানি–রপ্তানিপোশাকইউরোপবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    গাজীপুরে গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • ২

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৯৮

  • ৩

    বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী আর না করলে দুর্বল মনে করে মানুষ: আইজিপি

  • ৪

    জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী

  • ৫

    খুলনার তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ

সম্পর্কিত
  • গাজীপুরে গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

    গাজীপুরে গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

    গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৯৮

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৯৮

    দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী আর না করলে দুর্বল মনে করে মানুষ: আইজিপি

    বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী আর না করলে দুর্বল মনে করে মানুষ: আইজিপি

    পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ।

  • জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী

    জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী

    রুহুল কবির রিজভী বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”