
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দেশে বারবার যেসব মব জাস্টিস হয় সেগুলো সরকার প্রতিরোধ করতে চায়। সরকারের মদদে এসব হচ্ছে— সেটি ঠিক না বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ রোববার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তবে কিছু ঘটনা যে ঘটছে না, তা নয়। আমরা মনে করি, সুষ্ঠু ইনক্লুসিভ ইলেকশন হবে। সেই অবস্থা আছে।’’
সরকার দেশের স্থিতিশীলতা চায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‘যদি বারবার মব জাস্টিস হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা। সরকারতো এগুলো প্রতিরোধ করতে চায়। সরকারের মদদে হচ্ছে, সেটা ঠিক না।’’
এসময় ময়মনসিংহে এক যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘‘এই ঘটনা নিন্দনীয়। কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। সরকার কোনো ধরনের মব জাস্টিস অ্যালাউ করবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে।’’
বাংলা দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।