
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন জনপ্রিয় কে-পপ মিউজিক্যাল গ্রুপ ব্ল্যাকপিংক-এর সদস্য লিসা। লিসা-ই প্রথম নারী কে-পপ আইডল এবং সেই সাথে প্রথম থাই শিল্পী, যিনি বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করবেন। দ্য কোরিয়া টাইমসে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের এই উদ্বোধনী অনুষ্ঠানটি আসন্ন টুর্নামেন্টের বিশালতাকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। তিনি লিখেছেন, “বিশ্বের বিনোদন রাজধানী লস অ্যাঞ্জেলসের এই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখিয়ে দেবে, ২০২৬ বিশ্বকাপ আসলে কতটা বিশাল হতে যাচ্ছে।”
লস অ্যাঞ্জেলসের এই অনুষ্ঠানের লিসা ছাড়াও শিল্পী তালিকায় রয়েছেন কেটি পেরি, ফিউচার, আনিত্তা, রেমা এবং টাইলা। পরবর্তীতে আরও শিল্পীর নাম ঘোষণা করা হতে পারে।
এক সূত্রের মাধ্যমে জানা গেছে, লিসা বর্তমানে আনিত্তা, রেমা এবং ব্রাজিলের সংগীত গোষ্ঠী ‘ট্রপকিলাজ’-এর সাথে বিশ্বকাপের একটি অফিসিয়াল সাউন্ডট্র্যাক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। লস অ্যাঞ্জেলসের মূল আয়োজনের পাশাপাশি কানাডা এবং মেক্সিকোতেও উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স থাকবে বলে জানা গেছে।

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু।

বৈশ্বিক ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে শাহবাগে সমাবেশ
ভারত, পাকিস্তান, ফ্রান্স, বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান ছাত্র-জনতার গণআন্দোলনে সমর্থন জানিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) দফায় দফায় মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পুনরায় হামলা ও তার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।