
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
চরচা ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশে পুশ ইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ছয়জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ছয়জনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শামসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার নম্বর ২১৬-এর কাছাকাছি এলাকা দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে।
রামদাসপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল বিষয়টি দেখতে পেয়ে তাদের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দেয়। এরপর ছয়জনই শূন্যরেখার ওপারে ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে অবস্থান করেন।
বিজিবি অধিনায়ক জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ওই এলাকায় ছয়জনের কোনো গতিবিধি বা উপস্থিতি দেখা যায়নি। আরিফুল ইসলাম মাসুম বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি সীমান্তে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ নামিয়ে তার পরিবর্তে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নম্বর ২ উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে।

আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।