
অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও
রোববার ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে নিচে সমবেত তীর্থযাত্রীদের উদ্দেশে কথা বলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ লিও। এ সময় তার মুখে ছিল হাসি এবং কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।
বগার আইনজীবী মঈনুল ইসলাম চরচাকে বলেন, “খুলশী থানার একটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আইনজীবী মঈনুল বলেন, “তিনি (বগা) এর মধ্যে একটি মামলায় জামিন পেলেও অপরটিতে পাননি।”
পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে পুলিশ ওয়াকিল উদ্দিন বগাকে ধরতে ওয়্যারলেস কলোনি এলাকায় অভিযান চালায়। সে সময় তার অনুসারীদের হামলায় আহত হন পুলিশের ছয় সদস্য।
ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে অবস্থান করছে জেনে গত ৬ অক্টোবর রাতে সেখানে অবস্থান নেয় পুলিশ। ওই সময় নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে মেয়রের হস্তক্ষেপের কারণে পুলিশ বগাকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর দিন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন খুলশী থানার ওসি আবদুর রহিমের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রীতির অভিযোগ তোলেন। এ ঘটিনার পর চট্টগ্রাম মহানগর পুরিশ কমিশনার হাসান মো. শওকত আলী এক আদেশে ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করেন। পরে তাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও
রোববার ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে নিচে সমবেত তীর্থযাত্রীদের উদ্দেশে কথা বলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ লিও। এ সময় তার মুখে ছিল হাসি এবং কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট।

চট্টগ্রামে ২ বছর আগে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে দুই বছর আগে লুট হওয়া ‘টরাস পিস্তল’ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে আগ্রাবাদের সরকারি কমার্স কলেজের পাশে পরিত্যক্ত একটি শিক্ষাভবনের দোতলা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

ফ্রান্সে মুখোশধারী বিক্ষোভকারীদের আগুনে ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত
১৮৮৩ সালে উদ্বোধন করা এই ভবনটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। প্যারিসের টাউন হলের আদলে নির্মিত ভবনটির কেন্দ্রীয় ঘড়ির টাওয়ার ও ঘণ্টাধ্বনি টাওয়ার নিচের চত্বর থেকে ৪৩ মিটার (১৪১ ফুট) উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে ছিল।

আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে।