
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সেমিকন্ডাক্টর বানাতে কাজে লাগে এমন কিছু উপাদান আমেরিকায় রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। এবার সেই নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটি। এ ছাড়া গাড়ি বানাতে ব্যবহৃত কম্পিউটার চিপ রপ্তানিতে যে নিয়ন্ত্রণ ছিল, সেটিও তুলে নিয়েছে বেইজিং।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য দ্বন্দ্ব কিছুটা নমনীয় হলো।
গত অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকের পর দুই দেশ জানায়, তারা শুল্ক ইস্যুতে ছাড় দেবে। এর পরই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ ছাড়া আমেরিকান জাহাজের জন্য এখন থেকে কোনো ফি নেবে না চীন সরকার।
এ ছাড়া গাড়ি বানাতে ব্যবহৃত কম্পিউটার চিপ রপ্তানিতে নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় চীনের ব্যবসাও এখন বিশ্বে আরও ছড়িয়ে যাবে। বিশেষ করে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান নেক্সপেরিয়ার জন্য। কেননা, তারা ইউরোপে গাড়ি বানানোর প্রকল্প হাতে নিয়েছে।
গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠক হয়েছে। অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করেন ট্রাম্প ও সি। এর ফাঁকে বুসানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হয়।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক।
বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্যবিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করবেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।