Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সম্মিলিত ৫ ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু: গভর্নর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৪: ৫৪
সম্মিলিত ৫ ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু: গভর্নর

এসআইবিএল, ফাস্ট সিকিউরিটিসহ পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement

এসময় গভর্নর আরও বলেন, “অতীতে রাজনৈতিক প্রভাবেই সঙ্কটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।”

আর এজন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন গভর্নর। তিনি বলেন, “ব্যাংক খাতের সঙ্কট কাটতে আরও ১০ বছর সময় লাগবে।’’

দেশে এই মূহুর্তে ডলার সংকট না থাকায় যত ইচ্ছা আমদানি করা যাবে উল্লেখ করে গভর্নর জানান, রমজানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে, এতে তারা সফল হয়েছেন। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই। যদি কেউ আমদানি করতে না পারে, সেটা তার নিজের সমস্যা।

ড. মনসুর বলেন, আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব।

বিষয়: বাংলাদেশরমজান
ব্যবসা
ব্যাংক
গভর্নর
ব্যাংলাদেশ ব্যাংক
টাকা
আমদানি–রপ্তানি
Advertisement
সর্বশেষ
  • ১

    বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে: সিপিবি

  • ২

    সড়কে ‘মৃত্যুর মিছিল’ নিয়ে উদাসীনতার শেষ কোথায়?

  • ৩

    সাজেকে গোলাগুলি, ২ হাজার ৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

  • ৪

    ‘সৌদি আরবের বেলায় বাংলাদেশ সত্যিকার অর্থে নতজানু’

  • ৫

    ‘সৌদি আরবের যুদ্ধবিমান আছে পাইলট নেই’

সম্পর্কিত
  • বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে: সিপিবি

    বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে: সিপিবি

    বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

  • সাজেকে গোলাগুলি, ২ হাজার ৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

    সাজেকে গোলাগুলি, ২ হাজার ৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

    সেনাসদস্যরা ব্যারিকেড ভেঙে পর্যটকদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এ সময় উজ্জবাজার এলাকায় অবস্থান নেওয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

  • নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

    নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

    প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি বারিক বলেন, বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জহিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • ট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যয় বেড়েছে, মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী কার্নির

    ট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যয় বেড়েছে, মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী কার্নির

    কার্নি বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক দশক ধরে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতাকে ওলটপালট করে দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর ব্যয় বেড়েছে। একই সঙ্গে অন্টারিওর শ্রমিকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় অসুবিধার মুখে পড়েছে এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে।”