Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাতক্ষীরায় ইসমাইল নিহতের ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২১: ০৪
সাতক্ষীরায় ইসমাইল নিহতের ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় হেলমেট না থাকার অভিযোগকে কেন্দ্র করে ‘সেনাবাহিনীর টহল দলের পিটুনিতে’ ইসমাইল হোসেন নামের যুবকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ, শোক ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। আজ শুক্রবার সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

Advertisement

প্রাপ্ত তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার আশাশুনির কাকবাশিয়া এলাকায় মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকায় টহলরত সেনাসদস্যরা ইসমাইলকে আটক করেন। অভিযোগ রয়েছে, তর্কাতর্কির একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। একজন নাগরিকের এ ধরনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক এবং মানবাধিকার ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক বলেও বলা হয় বিবৃতিতে ।

এইচআরএসএস জানায়, আইন প্রয়োগের নামে কোনো অবস্থাতেই শারীরিক নির্যাতন বা বিচারবহির্ভূত আচরণ গ্রহণযোগ্য নয়। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। হেলমেট না থাকা কোনোভাবেই প্রাণনাশের কারণ হতে পারে না এবং শারীরিক নির্যাতন কখনোই আইনসম্মত ব্যবস্থা হতে পারে না।

সংগঠনটি চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হল–ঘটনাটির দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন। তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট সেনাসদস্যদের আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ। নিহত ইসমাইলের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান। ভবিষ্যতে এমন ঘটনাকে রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ ও জবাবদিহিমূলক ব্যবস্থা আরও জোরদার করা।

Advertisement
Advertisement
Advertisement

এইচআরএসএস মনে করে, দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

বিষয়: নিহতসাতক্ষীরাঅভিযোগমানবাধিকারবাংলাদেশ সেনাবাহিনীমোটরসাইকেলমৃত্যুসংগঠন
Advertisement
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সানাউল্লাহ

  • ২

    যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে আমদানি, এবার বাড়তি সহায়তা চায় বাংলাদেশ

  • ৩

    এখনো জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

  • ৪

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

  • ৫

    ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সানাউল্লাহ

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: সানাউল্লাহ

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের তুলনায় তিনগুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনে কেউ অপকর্মের চেষ্টা করলে তা

  • যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে আমদানি, এবার বাড়তি সহায়তা চায় বাংলাদেশ

    যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে আমদানি, এবার বাড়তি সহায়তা চায় বাংলাদেশ

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে।

  • এখনো জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

    এখনো জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

    গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ২০টি ইউনিট। যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দলও।

  • ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    ক্যাথলিক চার্চের প্রধান ও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে।