Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা নাকচ করল মোদি সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৯: ১৩
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা নাকচ করল মোদি সরকার

নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাটা হবে সবচেয়ে সহজ পথ এবং তা দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাওয়ারই নামান্তর।

সরকারের এই সিদ্ধান্তটি অনলাইন স্যাটায়ার বা ব্যঙ্গাত্মকভিত্তিক আন্দোলন কাকরোচ জনতা পার্টির (সিজেপি) জন্য এক বড় ধাক্কা। উল্লেখ্য, নীট প্রশ্নফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য অনিয়মের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

সরকার কোনো লোকদেখানো পদক্ষেপে না গিয়ে জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) অভ্যন্তরীণ অবকাঠামোগত সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে বলে সূত্রটি জানিয়েছে। এই পরীক্ষা পরিচালনা পর্ষদের নানা ত্রুটি-বিচ্যুতির একটি পূর্ণাঙ্গ তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং খুব শিগগিরই সংশোধনমূলক পদক্ষেপগুলো কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে সরকারের চলমান কঠোর অবস্থানের বিষয়টি উল্লেখ করে সূত্রটি জানায়, পরীক্ষা সংক্রান্ত প্রশ্নফাঁসে জড়িত একাধিক গ্যাংকে ইতোমধ্যেই ধরা হয়েছে। জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সিজেপি যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আবারও অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে, ঠিক একই দিনে সরকারের পক্ষ থেকে বার্তার বিষয়টি সামনে এলো।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় মোদি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইন আনা হচ্ছে। এ আইনের একটি খসড়া তিনি ইতিমধ্যে হাতে পেয়েছেন। আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনা হবে।

বিষয়: পদত্যাগনরেন্দ্র মোদিককরোচ জনতা পার্টিভারতশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।