Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫১
পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: পেক্সেলস

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে সৌদি প্রবাসী ইমন (২৫) মারা গেছেন। আজ রোববার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ। তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে সূত্রাপুর এলাকা থেকে অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ইমনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ইমন মারা যান।

সূত্রাপুরে ময়লা পানি নিয়ে বিরোধ, পেট্রোলের আগুনে দগ্ধ ৫ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

চিকিৎসক জানান, এই ঘটনায় তানিয়া ৬০ শতাংশ, সিদ্দিক ৩৫ শতাংশ, রাজিব ১৫ শতাংশ এবং আরিফুর ৮ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
Advertisement
Advertisement

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করা নিয়ে ইমনের বোন সুলতানা ও তানিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। তানিয়া তাকে ময়লা পানি সরাতে বললে সুলতানা বিষয়টি সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন শনিবারই দেশে ফিরে আসেন।

দগ্ধ আরিফুরের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘‘ইমন বিকেলে দেশে ফিরেই পরিবারের সদস্যদের ‘সবাইকে মেরে নিজে আত্মহত্যার’ হুমকি দেন। একপর্যায়ে ইমন নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ঘরে থাকা সবাই দগ্ধ হন।’’

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়: দগ্ধচিকিৎসাআগুনে পুড়ে মৃত্যুসূত্রাপুরপ্রবাসী মৃত্যুপ্রবাসী
সর্বশেষ
  • ১

    নিউইয়র্কে কুকুরদের বর্ণিল প্যারেড

  • ২

    ‘বাপেক্স তুললে গ্যাসের খরচ ১ ডলার, বিদেশি কোম্পানির ক্ষেত্রে সেটা ৪০ ডলার’

  • ৩

    গুয়াহাটির বাংলাদেশ মিশনে প্রয়াত জুবিন গার্গকে স্মরণ

  • ৪

    ‘আপনার ডিলাররা সার দেয় না আপনি বলতেছেন সার আছে’

  • ৫

    পুলিশকে জবাবদিহিতায় না আনলে কী হয়?

সম্পর্কিত
  • শেখ হাসিনা কবে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনা কবে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন, সেই বিষয়টিকে সরকার মোটেই গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে

  • আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পরওয়ার

    আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পরওয়ার

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং গত কয়েক দিনে রাজধানীতে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্ন এড়িয়ে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আওয়ামী লীগ নিয়ে এমন প্রশ্ন

  • এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ

    এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ

    এশিয়া কাপে দুই দলের লড়াইয়ের দশ দিনের মধ্যে আরেকটি ম্যাচেও ভারতের বিপক্ষে একই পরিণতি বরণ করতে হলো বাংলাদেশকে। প্রতিপক্ষকে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা ছুড়তে ব্যর্থ হয়ে নিগার সুলতানার দল যথারীতি হারার আগেই হেরে বসলেন। বোলারদের পর ব্যাটসম্যানদের নখদন্তহীন পারফরম্যান্সে তাই শেষ হলো বাংলাদেশের মে

  • গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

    গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

    গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।