
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে এলাকার মানুষজন।
গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এলাকার মানুষরা জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করত। গত রাতে ঢাকা ঢাকা থেকে মুক্তাগাছা ফেরার পর বাড়ির পথে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।
ওই কিশোরী মুক্তাগাছা বাসস্ট্যান্ডে নেমে সে বাড়ি যাওয়ার জন্য অটো রিকশায় ওঠে।
পথে দেখা হয় এলাকার পরিচিত পংকজ দে (১৯)-এর সঙ্গে। পংকজ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। অন্য একটি অটোতে উঠিয়ে পংকজ তাকে ভিন্ন পথে একটি বাগানে। সেখানে অটোচালক রোমান (২৩), আমির হোসেন (২৮) ও এমরান হোসেন (৩২) আগে থেকেই উপস্থিত ছিলেন।
ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাতে সালিশের কথা বলে তিন ধর্ষককে ডেকে আনা হয়। ধর্ষণের কথা স্বীকার করলে তাদের পুলিশে হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পংকজ দে, রোমান ও এমরান হোসেনকে আটক করে। আরেক অভিযুক্ত আমির হোসেন এখনো পলাতক।
বুধবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করেন। পরদিন বৃহস্পতিবার আটক তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ভুক্তভোগী কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প