বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
অভিনেতা ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের আইন অনুযায়ী, রাজনৈতিক বিক্ষোভে বিদেশিদের অংশগ্রহণকে অভিবাসন ও ভিসার বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে।
বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্যকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শামা ওবায়েদ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এছাড়া রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শামা ওবায়েদ।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রবিউল
খাবারের প্যাকেটে দ্রুত সতর্কতামূলক লেবেল চালুর দাবি
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: এইচআরএসএসের নিন্দা
আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
অভিনেতা ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের আইন অনুযায়ী, রাজনৈতিক বিক্ষোভে বিদেশিদের অংশগ্রহণকে অভিবাসন ও ভিসার বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে।

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রবিউল
সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

খাবারের প্যাকেটে দ্রুত সতর্কতামূলক লেবেল চালুর দাবি
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্য প্যাকেটের সামনে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেল চালুর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি ‘অতি-প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেল: অগ্রগতি

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: এইচআরএসএসের নিন্দা
সাতক্ষীরায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।