Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য না: জামায়াত আমির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৫: ৪১
সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য না; আজ থেকে সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে বিরোধী দল।”

Advertisement

আজ রোববার জুলাই সনদের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘বিএনপি ৫ আগস্ট পর্যন্ত মজলুম ছিল, কিন্তু এরপর তারা দ্রুত অতীতের কথা ভুলে গেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।’’ তিনি বলেন, “বিএনপি বদলে গেলেও আমরা বদলাব না। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করেই ছাড়ব।”

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘‘বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন থেকে বঞ্চিত করা রাষ্ট্রের জন্য অপরাধ।’’ তার মতে, এই আন্দোলন শুধু ১১ দলের নয়; বরং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আন্দোলন।

‘অস্ত্রহাতে অভিযানে’ প্রতিমন্ত্রী ইশরাক, তদন্ত করছে পুলিশdb-shafikul-islam

সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘‘সরকারের মুখে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস শুনতে শুনতে জাতি বিরক্ত হয়ে গেছে। সরকার এত দ্রুত প্রতিশ্রুতি থেকে সরে আসবে, তা তারা কল্পনাও করেননি।’’

মঞ্জু বলেন, ‘‘বিএনপি নিজেরাই দাবি করেছে, জুলাইয়ে তাদের ৮৪৮ জন কর্মী শহীদ হয়েছেন। শহীদদের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়ন করা।’’

‘‘শেখ হাসিনা জাতির সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা না করার পরিণতি ভোগ করেছেন। বিএনপিরও সেই ভুল করা উচিত হবে না।’’

জুলাই সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব ও সাত দফা অঙ্গীকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এর অনেক কিছুই বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অথচ ক্ষমতায় আসার পর বিএনপি এমন আচরণ করছে, যেন জুলাই সনদ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’’

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। সভায় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিষয়: বাংলাদেশরাজনীতিসরকারজামায়াতে ইসলামীডা. শফিকুর রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

  • ২

    সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

  • ৩

    বাংলাদেশে ঝিঁঝিঁ পোকার নতুন প্রজাতি শনাক্ত

  • ৪

    মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

  • ৫

    কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

সম্পর্কিত
  • রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

    রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

    বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও কমিটির সহ-সভাপতি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সংকট সমাধানে সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

  • সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

    সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

    আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয়জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, স্টিল রি রোলিং মিলের স্ক্র্যাপ কেনাবেচা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।

  • বাংলাদেশে ঝিঁঝিঁ পোকার নতুন প্রজাতি শনাক্ত

    বাংলাদেশে ঝিঁঝিঁ পোকার নতুন প্রজাতি শনাক্ত

    বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকেরা বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে।

  • কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

    কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অনেক হতাহতের আশঙ্কা

    প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি কতজন নিহত বা আহত হয়েছে, কিংবা প্রদেশটির পূর্ব-মধ্যাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিতে কী কারণে এই ‘মর্মান্তিক’ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানাননি। ঘাঁটিটি এডমন্টন শহর থেকে প্রায় ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পূর্বে অবস্থিত।