Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৭: ০৭
রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও কমিটির সহ-সভাপতি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের আশায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো।

Advertisement

ইরাকের রাজধানী বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও কমিটির সহ-সভাপতি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সংকট সমাধানে সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে ও সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’Shama Obaed Islam

রোহিঙ্গা সংকটকে মুসলিম বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির মানবিক ও আইনি কার্যক্রমে সহায়তা দিতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন তিনি। সংকট মোকাবিলায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

বিষয়: রোহিঙ্গাওআইসিআইসিজেবাংলাদেশইরাকপররাষ্ট্রমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢামেকে চিকিৎসক পরিচয় দেওয়া যুবক আটক

  • ২

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৯

  • ৩

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ২০৮৮

  • ৪

    রোহিঙ্গা ইস্যু: আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ওআইসির

  • ৫

    সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

সম্পর্কিত
  • ঢামেকে চিকিৎসক পরিচয় দেওয়া যুবক আটক

    ঢামেকে চিকিৎসক পরিচয় দেওয়া যুবক আটক

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ডাক্তার না হয়েও চিকিৎসক পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। আজ রোববার দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়।

  • হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৯

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৯

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৯ শিশু।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ২০৮৮

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ২০৮৮

    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

    সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবদল কর্মী বাপ্পি: পুলিশ

    আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছয়জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, স্টিল রি রোলিং মিলের স্ক্র্যাপ কেনাবেচা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।