Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফ্রান্সে ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৭: ১১
ফ্রান্সে ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত

ফ্রান্সে প্রথমবারে মতো একজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক, যিনি সম্প্রতি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে একটি চ্যারিটি মিশন শেষে দেশে ফিরেছেন। বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement

আজ বুধবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই চিকিৎসককে অবিলম্বে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গত মাসে ডিআর কঙ্গো ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দিলেও বিশেষজ্ঞদের ধারণা, এরও কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি সেখানে ছড়াচ্ছিল। মধ্য আফ্রিকার এই দেশটিতে এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার মানুষ।

ইবোলার প্রাদুর্ভাব: বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণাebola

ইউরোপে এটিই প্রথম নিশ্চিত হওয়া ইবোলা কেস। তবে গত মাসে ডিআর কঙ্গোতে আক্রান্ত হওয়া এক মার্কিন চিকিৎসককে জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

ডিআর কঙ্গোর প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইবোলা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সেখানে ২০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সাধারণ জনগণের জন্য এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই কম।

বিবৃতিতে আরও বলা হয়, ওই চিকিৎসকের সংস্পর্শে এসে থাকতে পারেন এমন ব্যক্তিদের খুঁজে বের করতে কর্তৃপক্ষ কাজ করছে।

বিষয়: শনাক্তফ্রান্সআফ্রিকাইউরোপকঙ্গোভাইরাসচিকিৎসকইবোলা
Advertisement
সর্বশেষ
  • ১

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

  • ২

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ৩

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৪

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৫

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

সম্পর্কিত
  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।