Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানই আমার অগ্রাধিকার: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ০৫
ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানই আমার অগ্রাধিকার: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান বিরোধ নিয়ে কূটনীতির মাধ্যমে সমাধানই তার অগ্রাধিকার বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল ভবনের হাউস অব রিপ্রেজেন্টেটিভস চেম্বারে স্টেট অব ইউনিয়ন ভাষণে এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ। প্রথা অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে তিনি এ ভাষণ প্রদান করছেন।

প্রায় এক ঘণ্টার এ দীর্ঘ ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নীতি ও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোকপাত করছেন।

Advertisement
Advertisement
Advertisement

ইরান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে দেশটিতে গত বছর পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন মিডনাইট হ্যামারের’ উল্লেখ করেন।

উত্তেজনার মধ্যেই ওমানে বৈঠকে বসতে চলেছে ইরান-আমেরিকাIran-Oamn

ট্রাম্প বলেন, ওই অভিযানের পর ইরানের ভবিষ্যতে অস্ত্র কর্মসূচি পুনর্গঠনের কোনো চেষ্টা না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবুও তারা তা অব্যাহত রেখেছে এবং এই মুহূর্তেও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলা এড়াতে ইরান একটি চুক্তি করতে আগ্রহী। তবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার এখনো দেয়নি তারা।

আমেরিকান প্রেসিডেন্ট বলেন, “কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করাই আমার অগ্রাধিকার। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বের এক নম্বর ‘সন্ত্রাস-পৃষ্ঠপোষক’ রাষ্ট্রকে আমি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।”

আল জাজিরা বলছে, তবে পারমাণবিক অস্ত্র অর্জন চেষ্টার অভিযোগ বারবার অস্বীকার করছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।”

বিষয়: আমেরিকাইরানভাষণডোনাল্ড ট্রাম্পকূটনীতি
সর্বশেষ
  • ১

    দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

  • ২

    ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

  • ৩

    নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

  • ৪

    মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সের নতুন কমিটি

  • ৫

    গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

    ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

    ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আলি আল-তাহেরে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক অভিযান চালালে ইরান বড় ধরনের হামলা চালিয়ে তার জবাব দেবে।

  • নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

    নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

    কয়েকজন মানুষ রাজধানীর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ওই দেয়ালে সাঁটানো ছবিগুলো সতর্কতার সঙ্গে দেখছিলেন। আশপাশের নিরাপত্তারক্ষীদের কাছে তারা জানতে চাইছিলেন, তাদের নিখোঁজ স্বজনদের নাম তারা শুনেছেন কি না।

  • গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

    গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

    রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় মাদক কারবারে আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর দয়াগঞ্জের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।

  • ব্যবসার আইডিয়া থাকলেই মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ

    ব্যবসার আইডিয়া থাকলেই মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ

    দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে একটি উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কার্যকর ও বাস্তবায়নযোগ্য ব্যবসার আইডিয়া থাকলেই এখন থেকে কোনো প্রকার জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা।