
ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮
ইয়েমেনের শাবওয়া প্রদেশে হুতিদের হামলায় সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৪ জন।
চরচা প্রতিবেদক

সরকারের মধ্যে ‘দ্বিধা-দ্বন্দ্ব ও অস্থিরতা’ চলছে বলে মনে করে বিরোধীদল জামায়াতে ইসলামী। যার ফলে সরকারের দায়িত্বশীলরা কথাবার্তার মধ্যে ‘তালগোল পাকিয়ে ফেলছেন এবং অসংলগ্ন কথাবার্তা’ বলছেন বলে ধারণা দলটির।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাম্প্রতিক বিষয়াবলী’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, ‘‘সরকারের সাত-আট মাসে অভ্যন্তরে কী হয়েছে আমরা জানি না। কিন্তু তাদের কথাবার্তা, সিদ্ধান্ত…, তাদের মধ্যে এত অসংলগ্নতা, সমন্বয়হীনতা, বৈপরীত্য, দ্বিচারিতা এবং উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে, নিজেদের সমস্ত ব্যর্থতা, দুর্বলতা ঢাকার যে হীন অপচেষ্টা, এটা জাতিও এখন হাস্যকরভাবে এনজয় করছে।’’
সরকারের সমালোচনা করে সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘এই কয়েক মাসে তিন জন মন্ত্রী ও একজন এমপিকে বিদায় হওয়া লাগে, বছর তো আরও সাড়ে ৪ বছর পরেই থাকল।’’
জামায়াতের সেক্রেটারি বলেন, ‘‘তাদের (সরকার) ভেতরে কী হলো? এই যে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা একটি সরকারের মধ্যে চলছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা, এমনকি অনেক সংসদ সদস্য, সংসদের চিফ হুইপ পর্যন্ত কথাবার্তার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছেন। অসংলগ্ন কথাবার্তা বলছেন।’’
এ সময় জুলাই শহীদদের স্মরণে গতকাল সোমবার ঢাকার ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ব্যাখ্যা দেন জামায়াতের সেক্রেটারি। সোমবার সেখানে বিরোধী দলের নেতারা উপস্থিত না হওয়ায় সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল।’’
প্রধানমন্ত্রীর ওই সমালোচনার জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি সেখানে কী হিসেবে উপস্থিত হবেন, সেটাও উল্লেখ ছিল না।’’
গোলাম পরওয়ার বলেন, ‘‘বিরোধীদলীয় নেতাকে আপনারা কার্ড পাঠিয়ে দিলেন। কোথায় বিরোধীদলীয় নেতার নাম আছে? সেখানে গিয়ে কী তিনি সাধারণ শ্রোতাদের চেয়ারে বসবেন, নাকি মঞ্চে তিনি বিশেষ অতিথি?’’

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮
ইয়েমেনের শাবওয়া প্রদেশে হুতিদের হামলায় সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৪ জন।

প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর
আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর

খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩
খুলনার তেরখাদায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু
ফোনালাপে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, আপনি বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন।” ট্রাম্প নেতানিয়াহুকে তার ডাকনাম ‘বিবি’ বলে সম্বোধন করে বলেন, “বিবি, আমি আপনাকে আমার পাশে চাই।”