
কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে নৌকার ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতা রাকিবুজ্জামান রকি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে মেঘমল্লার বসুকে।
আজ শনিবার সকালে আইসিইউ থেকে মেঘকে ওয়ার্ডে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বজন ইমন বসু।
ইমন চরচাকে বলেন, ‘‘গতকাল শুক্রবার দুপুর ১২টার পর মেঘের জ্ঞান ফিরেছে এবং তাকে কৃত্রিম অক্সিজেন দেওয়া বন্ধ রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি ঘট আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।’’
হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেছে। শারীরিক অবস্থা সন্তোষজনক হওয়ায় তাকে নতুন ভবনের ষষ্ঠ তলায় ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বিষক্রিয়ার আশঙ্কায় সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন মেঘ। পরে অবস্থার অবনতি হলে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। টানা কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা ভালোর দিকে।

কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে নৌকার ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতা রাকিবুজ্জামান রকি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের পরিবর্তন আনতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ
উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের বহুল প্রত্যাশিত ১৮তম সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ
সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেলের পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। ইরাক থেকে ছোড়া ড্রোন হামলায় পাইপলাইনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।