
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে তার হাজারো সমর্থক। স্থানীয় সময় গতকাল রোববার বিক্ষোভ মিছিল শুরু হয় যা আজ সোমবার আবার শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি উদ্বেগ আরও বেড়েছে। তার পরিবারের দাবি, কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তার ডান চোখের দৃষ্টিশক্তির বেশির ভাগই নষ্ট হয়ে গেছে।
ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসা ইমরানের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে। গত বছর দুর্নীতির মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ইমরান বলেছেন, তার বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান এখনও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রয়েছেন। অতীতেও তার সমর্থনে হওয়া বিক্ষোভে প্রাণঘাতী সহিংসতা এবং দমন-পীড়নের ঘটনা ঘটেছে।
এদিকে রোববারের এই মিছিল শুরু হয় ইসলামাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দূরের শহর লাক্কি মারওয়াত থেকে। রাতে মিছিলটি থামানো হয়। স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে এটি আবার শুরু হওয়ার কথা রয়েছে।
মিছিলটি মূলত গত সপ্তাহেই হওয়ার কথা ছিল। তবে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সরকারের মধ্যে আলোচনার সুযোগ দিতে তা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে সরকারি উপহার বিক্রির মতো বিভিন্ন অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্টে তাকে প্রথম কারাগারে পাঠানো হয়। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও তার সঙ্গে কারাদণ্ড দেওয়া হয়।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।