
বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই দালালকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. ইসহাক দেখতে পান, শাকিল ও মনির নামে দুই ব্যক্তি ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ঢামেক হাসপাতালের বাইরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি টহলরত আনসার সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে অবহিত করেন। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুইজনকে হাতেনাতে আটক করেন।
পরে আটক ব্যক্তিদের হাসপাতাল প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিকেলের আনসার সদস্যের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন বলেন, “গত রাতে বিষয়টি জানার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। পরে আমরা অভিযুক্ত দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।”

বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।

কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তাসংস্থা ইউএনবির।

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।