
প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতের
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে।

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে মারধর ও গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মূল আসামি আরিফুল ইসলাম আরিফকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের সিকিউরিটি গার্ড মো. সাব্বির হোসেন (২৬) প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে সেবাপ্রত্যাশীদের দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সতর্ক করছিলেন। এ সময় আরিফসহ কয়েকজন তাকে মাইকিং করতে নিষেধ করেন।
ভুক্তভোগী সিকিউরিটি গার্ড মো. সাব্বির হোসেন জানান, তিনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে হ্যান্ডমাইকে রোগী ও স্বজনদের দালাল চক্রের বিষয়ে সচেতন করছিলেন। এ সময় আরিফসহ কয়েকজন এসে তাকে মাইকিং করতে বাধা দেন। তিনি এটিকে চাকরির দায়িত্বের অংশ বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আরিফ ভবনের পেছন থেকে একটি ধারালো অস্ত্র এনে তার গলায় চেপে ধরে হত্যার হুমকি দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বলেন, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার পর প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির হোসেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গত ২০ আগস্ট রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামির হেফাজতে থাকা ধারালো অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে।

১৯৪৭ সালে ভারত ভাগের সময় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর মারাত্মক অসুস্থতার তথ্য গোপন রাখার স্বীকৃতি হিসেবে মুম্বাইয়ের পার্সি সম্প্রদায়ের দুই চিকিৎসককে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-ইমতিয়াজ’-এ ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী

প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি ২৫ সদস্যের এ কমিটি গতকাল বৃহস্পতিবার রাতে পূর্বাচলে সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠন করা হয়। কমিটিতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রত

সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গুলশানের আজাদ মসজিদ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক ভৈরব উপজেলা ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট