
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করছে এবং আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিনিয়োগ ছাড়া কোনো দেশে কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব নয়, তাই দেশি–বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিবর্তন আসছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়নের ব্যাপারে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে।
পতেঙ্গা অঞ্চলে আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্ট প্রশিক্ষণ ইনস্টিটিউটও স্থাপন করা হবে। এজন্য নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমিসহ মোট ১৪ দশমিক ২ একর জমি পরিদর্শন করেন অর্থমন্ত্রী।
নৌবাহিনীর কর্মকর্তাদের ব্রিফিংয়ে প্রকল্প এলাকার ভৌগোলিক সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। স্থানীয়দের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান মন্ত্রী।
এরপর অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।