Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯: ৫৯
নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করতে বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তিনি।

Advertisement

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএনকপস-২০২৬)’-এ অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাব দেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।”

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। আমাদের পুলিশ বাহিনীতে ইতোমধ্যে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিং ব্যবস্থার অন্তর্ভুক্তি ও সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।”

রাজবাড়ীতে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহারpolice

বিশ্বে মেধা ও দক্ষতার পদ্ধতিগত আদান-প্রদানের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের সেরা অনুশীলন এবং প্রযুক্তিগত দক্ষতা শেয়ার করতে পারবে।

সালাহউদ্দিন আহমদ জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনের প্রস্তাব করেন। একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম (ডিপিও), অপারেশনাল সাপোর্ট (ডিওএস) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেলরা অংশ নিয়েছেন।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীজাতিসংঘপুলিশসালাহউদ্দিন আহমদ
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ২

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

  • ৩

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

  • ৪

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

  • ৫

    বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

সম্পর্কিত
  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা

  • বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

    বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

    সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।

  • ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের

    ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের

    ট্রাম্প বলেন, “আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা নিয়োগ করুক, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।”