
তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।
টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছের আড়তের পেছনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিন ধরে পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। এ কারণে সিআইডির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।

দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর
সৌদি আরামকো ও দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো কোম্পানিটির কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা হতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।

চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলের স্বল্প জনবসতিপূর্ণ উচ্চভূমির একটি জেলায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ছিল এর কেন্ত্র।

সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ
সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয়দের আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে পূর্ব ঘোষিত গানের অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এক প্রবাসীর উদ্যোগে এই গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জানা গেছে, নারী শিল্পীদের নিয়ে আয়োজনের কারণে এই বাউল গানের অনুষ্ঠানটি বন্ধ হয়।