
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সহিংস হয়ে উঠছে বলে দাবি করেছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আসক।
আসক জানায়, নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে জানুয়ারি মাসে সহিংসতা এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আসকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বর ২০২৫-এর তুলনায় জানুয়ারি ২০২৬-এ রাজনৈতিক সহিংসতার ঘটনা কয়েক গুণ বেড়েছে। জানুয়ারি মাসে মোট ১৮টি সহিংসতার ঘটনায় ২৬৮ জন আহত এবং ৪ জন নিহত হয়েছিলেন। এই বছর জানুয়ারিতে সহিংসতার ঘটনা বেড়ে দাঁড়ায় ৭৫টিতে। এতে মোট ৬১৬ জন আহত এবং ১১ জন প্রাণ হারিয়েছেন।
আসক জানায়, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর মাসে ১১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছনার শিকার হয়েছিলেন। যা জানুয়ারি মাসে বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
আসক জানায়, বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রয়েছে। ক্রমবর্ধমান এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে আসক সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।