
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
যৌন অপরাধী এপস্টেইন ফাইল নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে, বেরিয়ে আসছে একের পর এক নাম। সেই তালিকায় রয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনও। অবশেষে আমেরিকান কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন তারা। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের কী সম্পর্ক, এবার সেই তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সোমবার সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা এক বিবৃতিতে জানিয়েছেন, প্রয়াত জেফ্রি এপস্টেইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের তদন্তে সাক্ষ্য দেবেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেফ্রি এপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনকুবের। কিন্তু তার আসল পরিচিতি ছিল অন্য জায়গায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তার ব্যক্তিগত দ্বীপ ‘লিটল সেন্ট জেমস’ পরিচিতি পায় ‘পাপের দ্বীপ’ হিসেবে, যেখানে চলতো অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার এবং যৌন নিপীড়ন।
সম্প্রতি আইনপ্রণেতাদের প্রবল চাপ এবং নতুন আইনের বাধ্যবাধকতায় প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত তদন্তের ৩ লক্ষাধিক পৃষ্ঠার নথি প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ।
এগুলো মূলত ভার্জিনিয়া জুফ্রে নামে এক ভিকটিমের করা মামলার অংশ। এই নথিতেই লুকিয়ে আছে সেই সব নাম, যারা বিভিন্ন সময় এপস্টেইনের আতিথেয়তা গ্রহণ করেছিলেন।
গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় এপস্টেইন সংশ্লিষ্ট ৩ হাজার ৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়। সেই সময়ে সামনে আসে বিল ক্লিন্টনের বেশ কিছু ছবি। তার আগে হিলারি ক্লিন্টনের নামও উঠে এসেছিল এপস্টেইন ফাইলে।
এর পরেই বিল এবং হিলারিকে সমন পাঠায় হাউস রুলস কমিটি। কিন্তু সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন ক্লিন্টন দম্পতি। তবে এপস্টেইন কাণ্ডে চলমান চাপের মুখে এবার সাক্ষ্য দিতে রাজী হয়েছেন এই দম্পতি।
রয়টার্স জানিয়েছে, বিল ক্লিনটন এর আগে এপস্টেইনের সঙ্গে মেলামেশার জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন। তবে তিনি বারবার দাবি করে এসেছেন যে, এপস্টেইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা পাচারের বিষয়ে তিনি অবগত ছিলেন না।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগকে এপস্টেইনের সঙ্গে ক্লিনটনের সম্পর্কের বিষয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে সমালোচকদের দাবি, নিজের সাথে এপস্টেইনের পুরনো সম্পর্কের বিষয় থেকে জনদৃষ্টি সরাতেই ট্রাম্প ক্লিনটনকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’