Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভাষাদিবস কী সার্বজনীন হতে পেরেছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ১০
ভাষাদিবস কী সার্বজনীন হতে পেরেছে?

“আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে”—কবীর সুমনের গানের এই পঙ্‌ক্তিটি যেমন রাজনৈতিকভাবে সচেতন, তেমনি বর্তমান সময়ের বাস্তবতায় কিছুটা ‘ইউটোপিয়ান’ বা অলীকও শোনায়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আলাপটি অত্যন্ত প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক, তা বুঝতে একটু পেছনের প্রেক্ষাপট দেখে নেওয়া দরকার।

Advertisement

পাকিস্তান সৃষ্টির পর থেকেই ভাষা নিয়ে যে বিতর্ক দানা বাঁধে, ১৯৫২ সালে তা গণআন্দোলনে রূপ নেয়। রাজপথে রক্ত ঝরিয়েও যখন আন্দোলন দমন করা গেল না, তখন শাসকগোষ্ঠী নতিস্বীকার করতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাও পায় রাষ্ট্রভাষার মর্যাদা। পাকিস্তানের প্রায় ৫৬ শতাংশ মানুষের ভাষাকে উপেক্ষা করে সংখ্যালঘু উর্দুভাষীদের ভাষাকে চাপিয়ে দেওয়ার হঠকারী সিদ্ধান্তটি ছিল মূলত একটি বিশাল জনগোষ্ঠীকে পরিচয় সংকটে ফেলে দেওয়ার ষড়যন্ত্র।

ভাষা আন্দোলনের পেছনে কেবল আবেগ বা পরিচয় সংকট নয়, বরং একটি জোরালো অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। তৎকালীন শিক্ষিত মধ্যবিত্তের কাছে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর আধিপত্য মানেই ছিল কর্মসংস্থানের অধিকার হারানো। কারণ, নতুন একটি ভাষা আয়ত্ত করা ছাড়া রাষ্ট্রীয় চাকরিতে প্রবেশের পথ তাদের জন্য বন্ধ হয়ে যেত। এই সার্বিক বঞ্চনার বিরুদ্ধেই ছিল সেই মহান আত্মত্যাগ, যা ১৯৯৯ সালে ইউনেস্কোর মাধ্যমে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর বৈশ্বিক স্বীকৃতি পায়।

বিশ্বব্যাপী এই দিনটি পালিত হওয়া নিঃসন্দেহে বাঙালিদের জন্য গৌরবের। কিন্তু যে ভূখণ্ড থেকে এই আন্দোলনের জন্ম, সেখানে বাংলার বাইরে থাকা অন্য ভাষাগুলো কতটা মর্যাদা পেয়েছে? অন্য ভাষাভাষীদের অস্তিত্বের লড়াই কি শেষ হয়েছে, নাকি তা আজও চলমান? আজ এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশে সরকারি হিসেবে প্রায় ৪৮টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। অথচ জাতিসংঘের সংজ্ঞায়ন এড়িয়ে বাংলাদেশে তাদের অভিহিত করা হয় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে। পরিবেশ ও অধিকারকর্মীরা প্রতিনিয়ত এসব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের দাবি জানাচ্ছেন। ভাষা আন্দোলনের ৭৪ বছর এবং আন্তর্জাতিক স্বীকৃতির ২৭ বছর পরেও যদি ‘সংরক্ষণের’ জন্য আকুতি জানাতে হয়, তবে স্পষ্ট যে তাদের লড়াই আজও শেষ হয়নি।

মাতৃভাষার অধিকারের জন্য যারা প্রাণ দিলেন, সেই ত্যাগের মহিমা কি তবে কেবল সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষার পর থমকে গেল? আমরা কি তবে অন্যদের কথা ভুলে গেলাম? বিস্মৃতি বোধহয় আমাদের মজ্জাগত। এমনকি বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে যে ‘জুলাই অভ্যুত্থান’ সম্পন্ন হলো, যেখানে হাজারের বেশি প্রাণ ঝরল এবং দেয়ালে দেয়ালে ‘পাতা ছেঁড়া নিষেধ’-এর মতো সম্প্রীতির গ্রাফিতি আঁকা হলো। সেই বিপ্লব-পরবর্তী সময়েও আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে নিগৃহীত হতে দেখলাম। কেবল নিজেদের ‘আদিবাসী’ দাবি করায় তাদের লাঞ্ছিত হতে হয়েছে।

কবীর সুমন ওই গানেই বলেছিলেন, এই চাওয়া অনেকের কাছে ‘স্বর্গরাজ্যের’ মতো অলীক মনে হতে পারে। কিন্তু তিনি আশা করেছিলেন, এমন একদিন আসবে যখন এই অধিকারগুলোর জন্য আলাদা করে দাবি জানাতে হবে না; এগুলো যাপনের অংশ হয়ে উঠবে। আমরাও সেই আশাই রাখি। এই আপাত ‘ইউটোপিয়ান’ পরিস্থিতি একদিন বাস্তব হয়ে উঠবে এবং প্রতিটি মানুষ তার আপন ভাষায় মাথা উঁচু করে দাঁড়াবে সেই দিনটির অপেক্ষায়।

বিষয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসভাষার মাসভাষা দিবসভাষা আন্দোলনমাতৃভাষা দিবসক্ষুদ্র নৃগোষ্ঠীভাষা২১ ফেব্রুয়ারি
Advertisement
সর্বশেষ
  • ১

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

  • ২

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

  • ৩

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

  • ৪

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

  • ৫

    পাকিস্তান আসলে কে চালায়?

সম্পর্কিত
  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।