Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

এই তফসিল অত্যন্ত উল্লেখযোগ্য: মির্জা ফখরুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩১
এই তফসিল অত্যন্ত উল্লেখযোগ্য: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি।

Advertisement

এই তফসিলকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘অত্যন্ত উল্লেখযোগ্য’ বলে গণ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়েরর সামনে তফসিল নিয়ে প্রতিক্রিয়ায় একথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, “তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। এই নির্বাচনকে সুষ্ঠু করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত করবে।”

Advertisement
Advertisement
Advertisement

মির্জা ফখরুল বলেন, “আজকে সুযোগ এসেছে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী ভোট হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে হতে যাচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; এরপর ৩০ ডিসেম্বর জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, আর তার পরের প্রায় তিন সপ্তাহ পরই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

১১ জানুয়ারি মনোয়ন পত্র নিয়ে দাবি আপত্তি সংক্রান্ত আপিলের শেষ দিন। আপিল শুনানি ও নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি । প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

তফসিলে মনোনয়নপত্র জমার জন্য ১৭ দিন সময় রাখা হয়েছে। প্রচারের জন্য রয়েছে ২০ দিন। বিধি অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকছে।

বিষয়: বিএনপিনির্বাচনতফসিলভোটমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Advertisement
সর্বশেষ
  • ১

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

  • ২

    বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

  • ৩

    বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

  • ৪

    রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

  • ৫

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

সম্পর্কিত
  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

  • বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

    বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

    বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।

  • বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

    বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

    এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

  • রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

    রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

    বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।