
ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু
চিকিৎসক বলেন, “হাসপাতালে আনার আগেই দম্পতির মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর খুব দ্রুতই তাদের মৃত্যু ঘটে।”

ভিন্নমত প্রকাশকারী বিভিন্ন পেশার নারীদের প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি ও অবমাননাকর ভাষায় আক্রমণ করা হচ্ছে উল্লেখ করে এসব ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল মঙ্গলবার সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, ভিন্ন মত প্রকাশ করলেই প্রকাশ্যে নারীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। নারী সাংবাদিকদের ‘দালাল’, ‘দেশবিরোধী’সহ বিভিন্ন অবমাননাকর ভাষায় আক্রমণ করা হচ্ছে।
সংগঠনটি বলছে, রাজনৈতিক মত প্রকাশের জন্য নারীদের বিরুদ্ধে অশ্লীল, যৌন হয়রানিমূলক ও চরিত্রহননমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে। অন্য নারী ও মানবাধিকারকর্মীরাও একই ধরনের বিদ্বেষ, হুমকি ও অপমানের শিকার হচ্ছেন। সংসদের নারী সংসদ সদস্যদের উদ্দেশে আপত্তিকর ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করা হচ্ছে।
মহিলা পরিষদ বলছে, এই পরিস্থিতি কেবল নারীর মর্যাদার ওপর আঘাত নয়, এটি সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসনের চেতনার সুস্পষ্ট অবমাননা।
বিবৃতিতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, ভয়ভীতি, হামলা ও সহিংসতার ঘটনাও উদ্বেগজনকভাবে সামনে আসছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, হত্যা, হত্যার হুমকি, জোরপূর্বক জমি দখল, বাড়িঘরে হামলা ও সামাজিকভাবে নিরাপত্তাহীন পরিবেশ তৈরির অপচেষ্টা প্রমাণ করে ঘৃণার রাজনীতি ও সাম্প্রদায়িক উসকানি সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এসব ঘটনায় সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে গভীর নিরাপত্তাহীনতার শঙ্কা সৃষ্টি হয়েছে।
এসব ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

চিকিৎসক বলেন, “হাসপাতালে আনার আগেই দম্পতির মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর খুব দ্রুতই তাদের মৃত্যু ঘটে।”

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ্ থেকে জুলুস শুরু হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ৫৫ তম জশনে জুলুসের আয়োজন করে।

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠান ও তিন ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নতুন চালু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্টের’ আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।