Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হাতিয়ায় সালিশের নামে নির্যাতন ঘিরে আসকের উদ্বেগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৯: ০০
হাতিয়ায় সালিশের নামে নির্যাতন ঘিরে আসকের উদ্বেগ

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সালিশের নামে শারীরিক নির্যাতন ও জরিমানা আদায়ের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার আসকের সংবাদ বিবৃতিতে বলা হয়, গত বুধবার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীরা বর-কনের পরিবারকে প্রকাশ্যে মারধর করেন।

পরে কোনো ধরনের আইনগত প্রক্রিয়া ছাড়াই সালিশ বসিয়ে প্রত্যেককে ১৫টি করে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। একইসঙ্গে দুপক্ষের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। টাকা দিতে না পারায় বরপক্ষের অটোরিকশা আটক রাখা হয়, যা সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেছে আসক।

সংস্থাটি জানিয়েছে, শারীরিক শাস্তি দেওয়ার বা জরিমানা আরোপোর ক্ষমতা কোনো ব্যক্তি, স্থানীয় সালিশকার বা গোষ্ঠীর নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক আইনের সুরক্ষা, ব্যক্তিগত স্বাধীনতা ও অপমানজনক শাস্তি থেকে সুরক্ষার অধিকার রাখে। এই ঘটনায় এসব সাংবিধানিক অধিকার সরাসরি লঙ্ঘিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আসক আরও জানায়, দেশের উচ্চ আদালত আগেই স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন–গ্রাম্য সালিশ বা কোনো অ-বিচারিক কাঠামোর দ্বারা শারীরিক শাস্তি বা জরিমানা আইনসম্মত নয়।

সংস্থাটি প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসক।

বিষয়: প্রশাসনহাতিয়াজরিমানাটাকাআইন ও সালিশ কেন্দ্রনির্যাতনসংবিধান
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।