
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা
আজ শুক্রবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্ম হলে রুমে বাংলাদেশ ইনিস্টিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরচা ডেস্ক

বিএনপি সরকার ফটোসেশন বা ফটোশোয়ের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে–এমনটা প্রত্যাশা করা ঠিক নয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শোর রাজনীতিও করে না।”
বর্তমান সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর জনগণের রায়ে গঠিত সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় জামায়াত লংমার্চ করার কথা বলছে, এটা ঠিক না। বিরোধী দলের উচিত কেবল সমালোচনা না করে সরকারের ভুল ধরিয়ে দিয়ে সহযোগিতা করা। আর আমরাও সেই প্রত্যাশাই করি।”
এ সময় সারা দেশে খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী মনে করলেও ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই এই সুবিশাল কাজ হাতে নেওয়া সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ একটি চলমান প্রক্রিয়া, ছয় মাসে এটি শেষ হওয়ার সুযোগ নেই। তবে খাল পুনঃখননের সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে। সেই সঙ্গে এর কারণে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সেক্রেটারি হারুনুর রশিদ, কৃষক দলের মোস্তাফিজুর রহমান সোহেলসহ আরও অনেকে।
প্রিমিয়াম সংগ্রহে ওয়ান ব্যাংকের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর
এসওএস চিলড্রেনস ভিলেজেস ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মধ্যে চুক্তি স্বাক্ষর
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা
আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে কর্মপরিবেশ শোভন হবে: পরিকল্পনা উপদেষ্টা
আজ শুক্রবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্ম হলে রুমে বাংলাদেশ ইনিস্টিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’’ ঢাকার শিল্পকলা এক

দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
দেশের সব হাসপাতালে গত ছয় মাসে চিকিৎসা সেবার মান বেড়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন দাবি করেন।

খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। শাহিনুজ্জামান জানান, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মারা যান