Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুল ৪ দিনের রিমান্ডে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৯: ৪৯
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুল ৪ দিনের রিমান্ডে
গ্রেপ্তারকৃত আসামি বাবুল। ছবি: ফাইল ছবি

সিলেট নগরীর রায়নগরে একই পরিবারের দুজনসহ তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এই রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সোবহানীঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপলু চৌধুরী এ বিষয়টি বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিন মঞ্জুর করে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে গত বুধবার সকালে রায়নগরের বাসা থেকে গৃহকর্তা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহকর্মী তাহমিনা বেগমের (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পরদিন গত বৃহস্পতিবার বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি খালি প্লট থেকে রক্তমাখা ব্যাগ ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল দাবি করেন, গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার পূর্বে পরিচয় ছিল এবং তার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে তিনি পরিকল্পিতভাবে ছুরি নিয়ে ওই বাসায় যান। প্রথমে তাহমিনাকে হত্যা করার পর বাধা দিলে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এবং পরবর্তীতে গৃহকর্তা আব্দুস সাত্তারকে গলা কেটে হত্যা করে বারান্দা দিয়ে পালিয়ে যান।

তবে পুলিশের এই দাবি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মামলার বাদী সেলিনা সুলতানা ও নিহত গৃহকর্মীর বাবার অভিযোগ, ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করতে গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের গল্প তৈরি করা হচ্ছে। একা এক ব্যক্তির পক্ষে তিনজনকে হত্যা করা সম্ভব নয় দাবি করে তারা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটতে পারে।

সিলেট মহানগর জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি করা এই নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং চুরি বা নথি খোয়া গেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়: আদালতখুনসিলেটরিমান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।