Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিশ্ববাজারে কমল তেলের দাম, চাঙ্গা শেয়ারবাজার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২০: ০১
বিশ্ববাজারে কমল তেলের দাম, চাঙ্গা শেয়ারবাজার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে মঙ্গলবার বিশ্ব পুঁজিবাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। ট্রাম্প চলমান যুদ্ধ “দ্রুত শেষ হতে পারে” বলে ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আশাবাদ সঞ্চার হয়, যার সরাসরি প্রভাব পড়ে বাজারে। এই ইতিবাচক পরিস্থিতির বিপরীতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

Advertisement

বার্তা সস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের বক্তব্যে মিশ্র বার্তা থাকা সত্ত্বেও বাজার একে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। একদিকে তিনি যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তেল ও গ্যাস রপ্তানিতে বাধা সৃষ্টি করে, তবে দেশটিকে আরও কঠোর আঘাত সইতে হবে।

সিটি ইনডেক্সের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট ফিওনা সিনকোটা বলেন, “বাজারের এই তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করে যে, বিনিয়োগকারীরা এখন আক্ষরিক অর্থেই ট্রাম্পের প্রতিটি শব্দের ওপর বিশ্বাস করছেন।”

মঙ্গলবার দুপুর নাগাদ বিশ্ব অর্থনীতির প্রধান সূচকগুলোতে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। টানা তিনদিন পতনের পর ইউরোপের প্রধান শেয়ার সূচক ১.৫% বৃদ্ধি পেয়েছে। জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার সূচক প্রায় ৩.২% বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্ববাজারে তেলের দাম এক পর্যায়ে ১১% কমে প্রতি ব্যারেল ৮৮.০৫ ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে দিনশেষে এটি সোমবারের তুলনায় ৫.৬% কম দামে স্থিতিশীল হয়।

বাজার শান্ত হওয়ার ইঙ্গিত দিলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কমেনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল রপ্তানিতে তাদের অবরোধ ও প্রতিবন্ধকতা অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাব এবং ইরানের অনড় অবস্থান—এই দুইয়ের টানাপোড়েনে আগামী দিনগুলোতে বিশ্ববাজার আরও অস্থির থাকতে পারে।

বিষয়: জ্বালানিআমেরিকাজ্বালানি তেলইরানডোনাল্ড ট্রাম্পশেয়ারবাজার
Advertisement
সর্বশেষ
  • ১

    মসজিদের সামনে ছাত্রলীগ সন্দেহে মারধর, কয়েকজন আহত

  • ২

    ‘একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তোদের আধিপত্য এইখানে চলবে না’

  • ৩

    জেনজি আন্দোলন: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল বনাম ভারত

  • ৪

    ‘অলিগার্ক যা চায়, এরা তাই করে ফেলে’

  • ৫

    ভারতের ককরোচ পার্টি আত্মপ্রকাশ করল কেন?

সম্পর্কিত
  • বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।