
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
ভারতের তরুণদের নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনে সংহতি জানানো অধিকারকর্মী ও ম্যাগসেসে পুরস্কারজয়ী সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লির হাইকোর্ট। তার স্ত্রীর করা আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার এই অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের এই আদেশ বিক্ষোভকারীদের তিনটি দাবির মধ্যে একটি পূরণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, সোমবার সংগঠনের দুই নেতার সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তাদের দাবিগুলো নিয়ে সরকারের মধ্যে আলোচনা করার জন্য সময় চেয়েছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে ওয়াংচুককে মুক্তি দেওয়া, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা প্রায় এক ডজন
শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ১ কোটি রুপি (১ লাখ ৪ হাজার ডলার) ক্ষতিপূরণ দেওয়া।
আজ মঙ্গলবার নাড্ডা দিল্লির একটি সরকারি হাসপাতাল পরিদর্শন এবং সেখানে চিকিৎসাধীন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন।
সিজেপির জনপ্রিয়তা বৃদ্ধি তরুণ ভারতীয়দের হতাশার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানের সংকট এবং ঘন ঘন ঘটে বলে অভিযোগ করা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস।
দীপকে ও তার সমর্থকেরা গত মাসে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিশ্লেষকেরা বলেছেন, আলোচনা সফল হয়ে বিক্ষোভ শান্ত হলেও অসন্তুষ্ট তরুণদের মধ্যে থাকা মূল ক্ষোভ ভবিষ্যতে মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ নামিয়ে তার পরিবর্তে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নম্বর ২ উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে।

আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।