Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানে ব্যাংক-পুলিশ স্টেশন দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত অন্তত ১২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০: ০৯
পাকিস্তানে ব্যাংক-পুলিশ স্টেশন দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত অন্তত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের খারান শহরে সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে এক ‍বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। খবর পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের।

বিবৃতিতে বলা হয়, ভারতের পৃষ্ঠপোষকতা পাওয়া ‘ফিতনা আল-হিন্দুস্তান’- এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী খারান শহরে একযোগে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড।

পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে। তারা পুলিশ স্টেশনে জিম্মি নেওয়ারও চেষ্টা চালায়, তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।

Advertisement
Advertisement
Advertisement

আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের প্রতিহত করতে খারান ও আশপাশের এলাকায় অভিযান চলছে চলমান রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) এবং ফেডারেল সরকারের অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি পৃষ্ঠপোষকতা পাওয়া সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, নিহত ৪Taliban

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিদবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি জানান, অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বেলুচিস্তানের দুর্গম এলাকায় ডিজিটাল অবকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাঙ্গানের মতো কম জনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ইন্টারনেট টাওয়ার স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেই সঙ্গে ৩০০ কোটি রুপির একটি প্রাদেশিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মীর সরফরাজ, যার আওতায় বেলুচিস্তানজুড়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোকে সংযুক্ত করা হবে, পাশাপাশি অপব্যবহার রোধে নজরদারিও বজায় রাখা হবে।

বিষয়: পাকিস্তানসংঘর্ষনিহতহামলাবেলুচিস্তানসেনাবাহিনীআইএসপিআর
সর্বশেষ
  • ১

    বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • ২

    ট্রাম্পের সঙ্গে বড় সংবাদমাধ্যমগুলোর বিরোধের শুরু যেভাবে

  • ৩

    ‘বেদে নাই যার রূপরেখা পাবে সামান্যে কী তার দেখা’

  • ৪

    ‘স্ট্যান্ডআপ কমেডি’ পছন্দ ববি হাজ্জাজের ব্যাখ্যা দিলেন ‘বাজে’ ভাষার

  • ৫

    ‘আমাদের গমের ৮০% আমরা আমদানি করছি’

সম্পর্কিত
  • বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাশেদ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ ।

  • ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    মামলার নথি থেকে জানা যায়, ‘প্রোটিন অ্যান্ড পেরিশেবল’ (পিএনপি) নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির বাদী হয়ে গত বছরের ৩ জুলাই আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলাগুলো করেন।

  • চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

    জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

    ফেসবুকে গান পরিবেশন করে দেশজুড়ে আলোচনা ও সংহতি পাওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার পাশাপাশি জেলার আরও তিন জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন।